• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

গাজীপুর-৬ আসনে প্রভাষক বসির উদ্দিনকে এমপি হিসেবে দেখতে চাই-শামীম বেপারী

grambarta / ৩৫৩ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

প্রভাষক বসির উদ্দিনকে এমপি হিসেবে দেখতে চাই-শামীম বেপারী 

নিজস্ব প্রতিবেদক :  নির্বাচন কমিশন কর্তৃক সদ্য ঘোষিত গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ঘোষণা করায় টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ শামীম বেপারি। তিনি শুভেচ্ছা বানীতে বলেন, প্রভাষক বসির উদ্দিন গাজীপুর মহানগরীর সকল মানুষের কাছে তরুন সমাজসেবক হিসেবেই পরিচিত। তার আচার আচরণ এবং কথাবার্তায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উজ্জ্বল বার্তা ছড়িয়ে দেন সকলের মাঝে। তিনি গাজীপুর মহানগরের পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন । গাজীপুর মহানগরের ৫৪ নং ওয়ার্ডের দক্ষিণ আউচ পাড়া বেপারী বাড়ী রোডের এক সম্ভ্রান্ত পরিবারের তার জন্ম। সে ছোট বেলা থেকেই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন । এই তরুণ সমাজসেবক প্রতিনিয়তই অসহায় মানুষের সেবা করার লক্ষ্যে নিজেকে প্রস্তুত রেখেছেন। ইতিমধ্যেই তিনি এলাকার অসহায় পরিবার গুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে হতদরিদ্রের মাঝে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করেছেন। তাছাড়া প্রতিনিয়তই নিজ তহবিল থেকে এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দিয়ে যাচ্ছেন অনুদান। বসির উদ্দিন সামান্য টাকার মালিক হয়েও সমাজের সুবিধা বঞ্চিত অবহেলিত, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য প্রতিনিয়ত নিজেকে উজাড় করে দিচ্ছেন। তেমনি করে বর্তমান সমাজের অবহেলিত মানুষের জন্য উদার ও নিবেদিত মানুষ হিসেবে পরিচিত প্রভাষক বসির উদ্দিন । এমনি করেই নিঃস্বার্থ ভাবে নিজেকে মানব সেবায় নিয়োজিত করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। খুব অল্প সময়েই এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে সমাজের প্রতিটি স্তরে আলোচিত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা কালিন ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। বিএনপিকে ভালোবেসে সংগঠনের প্রত্যেকটি প্রোগ্রামে কর্মী সমর্থকদের নিয়ে অংশগ্রহণ করেন তিনি। এছাড়াও বিএনপির রাজনীতি করতে যেয়ে বহুবার জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। মোহাম্মদ শামীম বেপারি আরো বলেন প্রভাষক বসির উদ্দিন দির্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে তার অনেক বিচরণ রয়েছে। বসির উদ্দিন টঙ্গী এলাকার সাধারণ মানুষের একমাত্র ভরসাস্থল। আমি বিশ্বাস করি বিএনপির নীতি নির্ধারকরা বসির উদ্দিনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৬ আসন থেকে মনোনয়ন দিবে বলে আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর