• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

গাজীপুরে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

grambarta / ২০৮ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
Oplus_16777216

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর থানাধীন গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকা থেকে আন্তঃজেলা দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়। এসময় তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। শনিবার (২ আগস্ট) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন। তিনি জানান, গোপন সংবাদে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে দুইজন মাদক কারবারি পিকআপ যোগে গাঁজা নিয়ে শ্রীপুর,গফরগাঁও হয়ে ময়মনসিংহ অভিমুখে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে শ্রীপুর থানাধীন গড়গড়িয়া দক্ষিণপাড়া এলাকায় অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভা ১ নং ওয়ার্ড এলাকার আব্দুল হাসিম মিয়ার ছেলে আন্তঃজেলা মাদক চোরাকারবারি রায়হান মিয়া (২৫) ও আখাউড়া চান্দ মধ্যপাড়া এলাকার মোঃ জলিলের ছেলে মোঃ কাজলকে(২০) গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, তারা আন্তঃজেলা মাদক চোরাকারবারি চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পিকআপে গাঁজার চালান বহন করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছেন। ইতিপূর্বে তারা গাজীপুরসহ বিভিন্ন স্থানে ইয়াবা পাচারের বিষয়টিও স্বীকার করেছেন। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে শ্রীপুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন। অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, নিয়মিত আমাদের মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর