• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ গাজী’র ইন্তেকাল

grambarta / ১৬১ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

কালিমুল্লাহ ইকবাল : টঙ্গীর বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুল লতিফ গাজী রবিবার ভোররাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ছিলেন এলাকার একজন প্রিয়মুখ, মানবিক গুণাবলিতে সমৃদ্ধ একজন দানশীল ব্যক্তি। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি অসংখ্য মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন।মরহুম আলহাজ্ব আব্দুল লতিফ গাজী জীবদ্দশায় টঙ্গীর উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। রবিবার বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে গাজী বাড়ি জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অসংখ্য নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরবর্তীতে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, মরহুম আলহাজ্ব আব্দুল লতিফ গাজী টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের পিতা। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর