• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

টঙ্গীতে পৃথক স্থান থেকে নারী-পুরুষের লাশ উদ্ধার

grambarta / ২৪৯ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে পৃথক পৃথক স্থান থেকে শাহিদা বেগম (৩৫) নামে এক নারী ও ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধ’র লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে টঙ্গীর স্টেশন রোড ও ইজতেমা রোড এলাকায় থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। নিহত শাহিদা বেগম ভোলা জেলার লালমোহন উপজেলার মাদ্রাসা বাজার ৮নং রোড এলাকার মৃত শাহাবুদ্দিনের মেয়ে। তিনি স্ব পরিবারে ঢাকার উত্তরখান ফায়দাবাদ এলাকায় বসবাস করে ভিক্ষাবৃত্তি করতেন। আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাত পুরুষের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি তিনি মানসিক প্রতিবন্ধী হিসেবে পরিচিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেল চারটার দিকে নিহত শাহিদা তার স্বামী জলিলসহ স্টেশন রোড এলাকার বিআরটি ফ্লাইওভারের নিন্মগামী লুপ দিয়ে নিচে নামার সময় ঢাকা থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ব ১৫-১৮১৯) তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাসটির চালক ও হেলপার। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ হেফাজতে নেন। অপরদিকে বিকেল পৌনে পাঁচটার দিকে ইজতেমা ময়দান সংলগ্ন টঙ্গী কামারপাড়া সংযোগ সড়কের পানির টাংকি এলাকার ফুটপাত থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। স্থানীয়দের দাবী তিনি মানসিক প্রতিবন্ধী হিসেবে পরিচিত ছিলেন। কিছুদিন যাবৎ ওই এলাকায় ফুটপাতে তাকে শুয়ে থাকতে দেখা যেত। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবীবুর রহমান বলেন, একজন অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ ও সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর