• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণের ভ্রাম্যমাণ অভিযান : তিন প্রতিষ্ঠানের জরিমানা

grambarta / ২২৮ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি জানান, সোমবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর বাজারে হোটেল, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় চ্যাংখালি রোডে মেসার্স মুক্তার স্টোর নামক প্রতিষ্ঠানে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদ-মূল্যবিহীন পণ্য বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আশিকুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা এবং মেসার্স ওহিদুল স্টোরের মালিক মাহফুজুর রহমানকে ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের চিপস ও মেয়াদ মূল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মেসার্স সিরাজ হোটেলে অভিযান চালিয়ে ফ্রিজে বাসি গ্রিল ও কাচা মাছ-মাংসের সাথে অন্যান্য রেডি খাবার সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও তৈরিকৃত খাবার স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার শ্রী দুলাল ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয। চুয়াডাঙ্গা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম এবং জীবননগর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার কাজে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর