• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে ট্রাক ড্রাইভার ও হেলপারের কাছ থেকে টাকা-মোবাইল ছিনতাই

grambarta / ১৮১ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ছিনতাইকারী মনিরের ফাইল ছবি 

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে ট্রাক ড্রাইভার ও হেলপারের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে টঙ্গী পশ্চিম থানার হিমারদিঘী ইউনিলিভার ফ্যাক্টরি এলাকার সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, মেসার্স তাহমিদ পরিবহন সংস্থার সুপারভাইজার মোঃ সাগর (২৬) এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, রাত আনুমানিক ১২টা ১৪ মিনিটের দিকে ঢাকা-মেট্রো-ট-১৫-৫৪৮৮ নম্বর ট্রাকে মাল লোড শেষে ড্রাইভার মিনারুল, হেলপার ও তিনি গাড়ি নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে মনির (৩১) ও শাহাজাহান (৩০) নামের দুইজন তাদের গতিরোধ করে।এসময় ছিনতাইকারীরা সুইস গিয়ার, চাপাতি ও দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ট্রাক থেকে নেমে যেতে বাধ্য করে। পরে তারা মোঃ সাগরের কাছ থেকে পার্টির টাকা ১ লাখ ২২ হাজার টাকা, একটি OPPO A20 স্মার্টফোন, মানিব্যাগ ও ব্যাংকের কাগজপত্র ছিনিয়ে নেয়। পাশাপাশি ড্রাইভার মিনারুলের কাছ থেকে দুটি স্মার্টফোন (মূল্য প্রায় ৩০ হাজার টাকা) লুট করে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা ছিনতাইকারী মনিরকে এরশাদ নগর এলাকায় স্থানীয় লোকজন আটক করে। আটক মনির জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, টঙ্গীর হিমারদিঘী এলাকার আরিফ মাতবর নামের এক যুবকের নির্দেশে তারা এ ছিনতাই করেছে এবং ছিনতাইকৃত টাকা ও মোবাইল বর্তমানে আরিফের কাছে রয়েছে। এবিষয়ে ছিনতাইকারী মনিরের দেওয়া একটি স্বীকারোক্তি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা জানান, ছিনতাইকারীরা সুযোগ পেলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি জানান আমি ছুটিতে আছি ঘটনার বিষয়ে কিছুই জানি না তবে থানায় যোগদান করলে বিস্তারিত জানাতে পারবো। এবিষয়ে আরিফ হোসেন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি এবং তিনার বাড়িকে গেলে তাকে পাওয়া যায়নি যার কারণে তিনার বক্তব্য নেওয়া সম্ভব হইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর