• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

গাছায় দুর্গাপূজা মণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে উপহার বিতরণ: সম্প্রীতির বার্তা দিলেন সরকার জাবেদ আহম্মেদ সুমন

grambarta / ১৬৬ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের গাছা থানার ১৬টি সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন। উপহার বিতরণকালে সরকার জাবেদ আহম্মেদ সুমন বলেন, বাংলাদেশের ইতিহাসে দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। আমাদের নেতা তারেক রহমানের ভালোবাসা থেকে আজ আমরা এই উপহার বিতরণ করছি। বিএনপি সব সময় সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, গাজীপুর-৬ আসনকে উন্নয়ন, সম্প্রীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে আমরা এমন একটি সমাজ নির্মাণ করবো, যেখানে কেউ অবহেলিত থাকবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আউয়াল সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আল নাঈম আকন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সনাতন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা। এই আয়োজন শুধু একটি ধর্মীয় উৎসবে অংশগ্রহণ নয়, বরং বিএনপির পক্ষ থেকে সম্প্রীতির সুস্পষ্ট বার্তা-বাংলাদেশ সকল ধর্মের মানুষের, আর তাদের সম্মান ও অধিকার রক্ষায় দলটি সবসময় অগ্রণী ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর