• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

টঙ্গীতে দুর্গাপূজা মণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে উপহার বিতরণ করলেন সরকার জাবেদ আহাম্মেদ সুমন 

grambarta / ১৩৪ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288

অষ্টমীতে সম্প্রীতির বার্তা

নিজস্ব প্রতিবেদক : হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে টঙ্গীতে বিভিন্ন পূজা মণ্ডপে উপহার বিতরণ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিনভর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার সাতটি পূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার বিতরণ করেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন। প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহম্মেদ সুমন বলেন, বাংলাদেশের ইতিহাসে দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় ও ভালোবাসা থেকে আমরা আজ এই উপহারসামগ্রী বিতরণ করছি। বিএনপি সব সময় সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। তিনি আরও বলেন,অষ্টমী দুর্গাপূজার মূল দিন। এই দিনে দেবী দুর্গাকে মহিষাসুর বধের মাধ্যমে শক্তির বিজয়ের প্রতীক হিসেবে পূজা করা হয়। তাই আজকের দিনটি শান্তি, সম্প্রীতি ও মানবতার জয়গানের বার্তা দেয়। উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী কছিমদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদ পিন্টু সহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব উদযাপন করলে সমাজে সাম্য, শান্তি ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর