• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

গাছা থানায় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও নিরাপত্তার আশ্বাস দিলেন গাজীপুর-৬ আসনের এমপি প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার

grambarta / ১২৩ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর-৬ আসনের এমপি প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর)  দিনব্যাপী গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকার বিভিন্ন পূজামন্ডপে যেয়ে তিনি বলেন,দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এ উৎসবকে ঘিরে সবাই যেন মিলেমিশে আনন্দ ভাগ করে নিতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আরিফ হোসেন হাওলাদার আরও বলেন, বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুর্গাপূজা উদযাপন কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো দুষ্কৃতিকারী যেন পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে বা কাউকে ভয়-ভীতি প্রদর্শন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি পূজা উদযাপন কমিটির সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে সার্বিক সহযোগিতা ও সহমর্মিতার আশ্বাস দেন এবং প্রত্যাশা ব্যক্ত করেন। সবাই মিলে একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপন করতে পারবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুরবাসী ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর