• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

তারেক রহমানের ৩১ দফা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রোডম্যাপ : টঙ্গীতে মতবিনিময় সভায় এমপি পদপ্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন ভাট

grambarta / ১৩৭ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী মোঃ জসিম উদ্দিন ভাট টঙ্গীতে মতবিনিময় সভা, লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছে । শনিবার (৪ অক্টোবর) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ড টঙ্গী বাজার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোঃ আব্দুস সাওার মুরাদ। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোঃ জসিম উদ্দিন ভাট। তিনি বলেন,তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ৩১ দফা হলো একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ। এগুলো বাস্তবায়িত হলে দেশ আবারও গণতান্ত্রিক পথে অগ্রসর হবে এবং জনগণের অধিকার নিশ্চিত হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে। মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। তারেক রহমানের ৩১ দফার প্রতিটি বিষয় জনগণকে মুক্তি দেবে। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং অর্থনীতিকে পুনর্গঠনের অঙ্গীকার কর্মসূচির মূল ভিত্তি হিসেবে কাজ করবে। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী খায়রুল বাসার হ্যাপী, শিক্ষক ও সাংবাদিক কাজী নজরুল ইসলাম, আবু ইউসুফ সুমন, আবু সাঈদ, কামাল হোসেন, মোঃ সালাউদ্দিন ফরাজী, খান শরিফুল ইসলাম, রানা শাহআলম হাবিব, হারুন অর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনায় বক্তারা একমত পোষণ করেন, ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা হবে, সুশাসন ফিরবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। তারা অঙ্গীকার করেন, আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে টঙ্গী বাজারের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখবে। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর