• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ

grambarta / ১০৭ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আরিফ হোসেন হাওলাদার এর উদ্যোগে টঙ্গী পূর্ব থানা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এক মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) গাজীপুর সিটি করপোরেশনের ৪৪নং ওয়ার্ডের গোপালপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৪৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কাউসার ইসলাম এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি দেলোয়ার হোসেন জাকির। প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, গাজীপুর-৬ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি রাজনীতি করেছি আদর্শ নিয়ে, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। বিএনপি যদি ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করে, তাহলে আমাকে করবে বলে আমি আশা রাখি। দল আমাকে যেখানে মূল্যায়ন করবে, আমি সেখান থেকেই দলের জন্য কাজ করে যাব। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের জনগণ তাদের হারানো গণতন্ত্র ফিরে পাবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, মোকলেছুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তাফিজুর রহমান রাব্বি, মিজানুর রহমান, জাকির হোসেন, ওবায়দুল হক তুহিন, ইঞ্জিঃ আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, শাহ আলম বাবু, জাকির হোসেন রনি, খোরশেদ আলম, সিরাজ মিয়া, ইব্রাহিম আলী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা সোহেল রানা বাবু, নজরুল ইসলাম, জুলহাস মিয়া, ছাত্রদল নেতা কামরুল ইসলাম, সাব্বির হোসেন, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোবহান আহমেদ স্বপন ও নাজিউর রহমান নাজিম হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে আরিফ হোসেন হাওলাদার বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে গোপালপুর এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর