• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে ড্রেনের ভেতর গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

grambarta / ১০৩ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ড্রেনের ভেতরে গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটে টঙ্গী পশ্চিম থানার পাশে খাঁপাড়া স্কুলের সামনে ড্রেনের নিচে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ড্রেনের ভেতর আগুন ধরে যায়, ফলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ড্রেনের ঢাকনা উড়ে যায় এবং ভেতর থেকে আগুনের শিখা বের হতে থাকে। মুহূর্তেই আশপাশের দোকানপাটের লোকজন দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ড্রেনের ভেতরে থাকা গ্যাস পাইপলাইন ফুটো থাকায় গ্যাস অফিসের কর্মীরা লিকেজ মেরামতের কাজ শুরু করেছেন। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে। দ্রুত সময়ে আমরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। এখন গ্যাস অফিসের কর্মীরা পাইপলাইন মেরামতের কাজ করছেন। বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বের হয়ে আসেন। অনেকের মতে, এলাকাজুড়ে পুরনো গ্যাস লাইনগুলো এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এসময় পুলিশ উপস্থিত হয়। তারা এলাকা ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর