• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের একযোগে ২৩ ওয়ার্ডে লিফলেট বিতরণ

grambarta / ১১২ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

গাজীপুর-৬ আসনের ২৩ টি ওয়ার্ডে একযোগে লিফলেট বিতরণ। 

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশকে দুঃশাসনের হাত থেকে মুক্ত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছেন গাজীপুর-৬ (টঙ্গী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নবগঠিত গাজীপুর-৬ আসনের ২৩টি ওয়ার্ডে (৩৪ থেকে ৫৭) একযোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি করপোরেশনের ৪৭নং ওয়ার্ডে আরিফ হোসেন হাওলাদার নিজে উপস্থিত থেকে সাধারণ জনগণ ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে বাকি ২২টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় আরিফ হোসেন হাওলাদার বলেন, দেশে আজ গণতন্ত্র বিপর্যস্ত, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপি ঘোষিত ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির রূপরেখা যেখানে আমরা কথা বলেছি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বিচার বিভাগ ও প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর। আমাদের লক্ষ্য একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন,আমরা বিশ্বাস করি, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই নয়। তাই জনগণকে সঙ্গে নিয়েই আমরা এই আন্দোলনকে শক্তিশালী করব। গাজীপুর হবে বিএনপির গণআন্দোলনের অগ্রভাগ।লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর