• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

টঙ্গীতে মোটরসাইকেল চুরি: চুরি হওয়া বাইকসহ চোর আটক, গণধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ

grambarta / ৮৫ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ এক মোটরসাইকেল চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটে টঙ্গীর গাজীপুরা এলাকায়। জানা গেছে, শেখ মোটরস নামে একটি মোটরসাইকেল গ্যারেজে মিস্ত্রি হিসেবে কর্মরত হৃদয় চন্দ্র শীলের মোটরসাইকেলটি সার্ভিসিংয়ের জন্য নেওয়ার পর, ট্রায়াল দেয়ার নাম করে যুবক বাইকটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে আসিক (২২) নামে ওই যুবক গাজীপুরা এলাকার শেখ মটর গ্যারেজে মিস্ত্রি হিসেবে চাকরি নেয়। চাকরির দ্বিতীয় দিনেই সে সুজুকি জিক্সার ব্র্যান্ডের মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যায়। ভুক্তভোগী হৃদয় চন্দ্র শীল বিষয়টি টঙ্গী পশ্চিম থানায় লিখিতভাবে জানালে পুলিশ তদন্তে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তা এবং গ্যারেজ মালিক সিহাব শেখের উদ্যোগে খোঁজাখুঁজির মাধ্যমে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার দক্ষিণখান এলাকা থেকে আসিককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিক মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, আসিকের বাড়ি নোয়াখালী জেলায় এবং চাকরির সুবাদে সে গ্যারেজের ভেতরেই থাকতো। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, চুরিকৃত মোটরসাইকেলসহ এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানান, গ্রেফতারের সময় উত্তেজিত জনতা আসামিকে গণধোলাই দেয়ার পর পুলিশের হাতে তুলে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর