• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

মাদকমুক্ত ও আধুনিক গাজীপুর গড়ার অঙ্গীকার: ৩১ দফা বাস্তবায়নে সরকার জাবেদ আহাম্মেদ সুমনের পথসভা ও লিফলেট বিতরণ

grambarta / ১২০ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী, গাজীপুর-৬ (টঙ্গী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে এবং বিকালে ৪৭ নং ওয়ার্ডে এই লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় বক্তৃতাকালে সরকার জাবেদ আহাম্মেদ সুমন বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক ঘোষণা নয়, এটি একটি জনগণের মুক্তি সনদ। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, আমি রাজনীতি করি মানুষের পাশে থাকার জন্য, মানুষের সমস্যার সমাধান করার জন্য। অতীতেও জনগণের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। ইনশাআল্লাহ নির্বাচিত হলে গাজীপুর-৬ আসনকে আমি একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলব। এসময় সকরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।  অন্য বক্তারা বলেন, সরকার জাবেদ আহাম্মেদ সুমন দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতিতে সক্রিয় থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে টঙ্গী আবারও আন্দোলন ও গণমানুষের রাজনীতির প্রাণ ফিরে পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর