• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত : গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলই হবে সামনের সারির শক্তি-নাজমুল হোসেন মন্ডল

grambarta / ১৬৮ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে মিলগেট থেকে র‍্যালিটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আনারকলি রোডের মাথায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে টঙ্গী পূর্ব থানা ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের আনুমানিক ৫ হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে উজ্জীবিত হয়ে অংশ নেন। সংক্ষিপ্ত সমাবেশে সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল আজ দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের প্রতিটি তরুণ আজ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, যুবদল হচ্ছে আন্দোলন-সংগ্রামের প্রাণশক্তি। আগামী দিনের পরিবর্তনের নেতৃত্ব এই তরুণরাই দেবে-আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। র‍্যালিতে উপস্থিত ছিলেন ৪৯ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন, আবুল কালাম, ৫০ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হানিফ মাহমুদ অপু, ৪৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোমেন ফকির, ৪৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ৪৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাবিব মোল্লা, ৪৬ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল খালেক, ৫৭ নং ওয়ার্ডের সভাপতি জাইদুল ইসলাম পলাশ, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা জুয়েল রহমান, এবং তরুণ নেতা শাফিন আহমেদ শ্যামল, মনির, বাদল, রশিদ, রাকিবুল, রুবেল, লাবলু, তারেক, শওকত, সাইদুল, রবিন, জাহাঙ্গীর, রাজন, প্রমুখ। র‍্যালি শেষে নেতৃবৃন্দ দেশের উন্নতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর