• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

গাজীপুরে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) স্মরণে ওয়াজ মাহফিল ও গণ কবরস্থান স্থাপন অনুষ্ঠান

grambarta / ১০৬ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

কালিমুল্লাহ ইকবাল : গাজীপুরের পূবাইলের মারুকা হারবাইদ এলাকায় আর-রহমান আস্-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) স্মরণে এবং গণ কবরস্থান স্থাপন উপলক্ষে এক মহাসম্মেলন, ওয়াজ ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার হাফিজ উদ্দিন মার্কেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। মাহফিল শুরু হয় বাদ আছর থেকে রাত ১১টা পর্যন্ত। মাহফিলের প্রধান মেহমান ছিলেন ফুরফুরা শরীফের গদ্দীনশীন পীর ও প্রখ্যাত আলেম শাইখুল হাদীস আল্লামা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কুরাইশী, যিনি ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)-এর সুযোগ্য পুত্র। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়খ উসামা খন্দকার, চেয়ারম্যান, আস-সুন্নাহ ট্রাস্ট, ঝিনাইদহ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ মনির হোসেন শিকদার (বকুল), সভাপতি, পূবাইল থানা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মামুনুর রহমান (রানা), ওসি, ইনটেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার, উত্তর, ঢাকা। সভাপতিত্ব করেন মোঃ আলহাজ্ব জাকির হোসেন সরকার। মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া, জিকির ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে সবাইকে ইসলামী ঐক্য, আত্মশুদ্ধি ও কল্যাণের পথে চলার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর