• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গণতন্ত্রের শক্তি পুনর্জাগরণের আহ্বান জানালেন সরকার জাবেদ আহাম্মেদ সুমন

grambarta / ১২৩ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহাম্মেদ সুমন দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, বরং এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা ঘটায়। বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায় এবং জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়। সরকার জাবেদ আহাম্মেদ সুমন আরও বলেন, স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন কিছু গোষ্ঠী স্বার্থসিদ্ধির জন্য গণতন্ত্রকে হরণ করেছিল। তবে ৭ নভেম্বর সিপাহী-জনতার অকুতোভয় অভিযান ও জনতার ঢল রাজপথে দেশপ্রেমের এক চিরন্তন দৃষ্টান্ত স্থাপন করেছিল। তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়া উর রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র অর্গলমুক্ত হয় এবং বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হয়। তবে ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র হুমকির মুখে পড়ে। সুমন আরও উল্লেখ করেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মদান ফ্যাসিস্টদের দেশ ছেড়ে পালাতে বাধ্য করে এবং গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত করে। তিনি সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর