• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের তিন অভিযানে নিয়োগ, স্বাস্থ্য ও সড়ক খাতে অনিয়মের চিত্র উদঘাটন

grambarta / ১০০ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট হতে গতকাল (১২ নভেম্বর ২০২৫ খ্রি.) তিনটি পৃথক অভিযোগের প্রেক্ষিতে তিনটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, স্বাস্থ্যসেবায় অনিয়ম ও সড়ক নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তরে জনবল নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, ঘুষ বাণিজ্য ও ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা একটি অভিযান পরিচালনা করে। টিম সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এবং নিয়োগ খরচ, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ব্যয় সংক্রান্ত নথি সংগ্রহ করে। পর্যালোচনার পর বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। রংপুর জেলার কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, রংপুর হতে আরেকটি অভিযান পরিচালিত হয়। টিম ছদ্মবেশে রোগী সেজে বিভিন্ন বিভাগ পর্যবেক্ষণ করে। তদন্তে দেখা যায়, ল্যাব টেস্ট ফি যথাযথভাবে সরকারি কোষাগারে জমা হয়নি এবং হাসপাতালে রোগীদের জন্য নিম্নমানের খাবার সরবরাহ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে সড়ক ও জনপথ বিভাগের সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, খুলনা একটি অভিযান চালায়। সরেজমিনে টিম নির্মাণকাজের মান যাচাই করে এবং ব্যবহৃত সামগ্রীর নমুনা সংগ্রহ করে। প্রাথমিক যাচাইয়ে অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেছে। চূড়ান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। দুদকের এসব অভিযান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কমিশনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর