নিজস্ব প্রতিবেদক : শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাফিকুর রহমান এবং তাঁর স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা সেক্টর–৯ এলাকার বাসা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তারকৃতদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বাসায় প্রায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মী কাজ করত। অভিযোগ রয়েছে, ওই শিশুকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। সম্প্রতি শিশুটির বাবা তাকে বাসা থেকে নিতে গেলে তার শরীরে আঘাতের চিহ্ন ও নির্যাতনের আলামত দেখতে পান। পরে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। মামলায় সাফিকুর রহমান, তাঁর স্ত্রী বীথীসহ মোট চারজনকে আসামি করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আদালতের নির্দেশ অনুযায়ী আসামিদের কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, ঘটনার পর থেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫