নিজস্ব প্রতিবেদক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ রাজধানীর গুলশান থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে। র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাত ০১টা ১০ মিনিটে র্যাব-১, উত্তরা ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান-১ এলাকা থেকে মহাখালীর দিকে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ বিদেশি মদ পরিবহন করা হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল ডিএমপি ঢাকার গুলশান থানাধীন গুলশান-১, রোড নং-৯, DIOUS Exclusive Office Furniture ভবনের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে গুলশান-১ থেকে মহাখালীর দিকে আগত একটি পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ভ্যানে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র্যাবের আভিযানিক টিমের সহায়তায় কামাল মিয়া (২২) পিতা: আক্কাস মিয়া, গ্রাম: ভাসাটি, থানা: নান্দাইল, জেলা: ময়মনসিংহ, বর্তমান ঠিকানা: রামপুরা ওয়াপদা রোড, থানা: হাতিরঝিল, ডিএমপি, ঢাকা কে ৬৭১ বোতল (৫০৩.২৫ লিটার) বিদেশি মদ ও একটি পিকআপ ভ্যানসহ গ্রেফতার করা হয়। র্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যসহ সকল প্রকার সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫