• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীর কাফরুলে র‍্যাবের বিশেষ অভিযান : প্রায় ৭০ লাখ টাকার বিপুল মদ ও বিয়ারসহ আটক-১ দর্শনায় শিক্ষার্থীদের সচেতনতা সভা : স্মার্টফোন আসক্তি ও মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার মাদক কারবারিদের হামলার প্রতিবাদে টঙ্গীতে গণসমাবেশ : মাদক সিন্ডিকেট নির্মূলে রাজপথে থাকার ঘোষণা ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল বখতিয়ারের : আলমডাঙ্গা ইউএনও অফিসে হৃদয়বিদারক মৃত্যু, জনদুর্ভোগ নিয়ে প্রশ্ন জীবননগরে ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ : আটক-২ গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই ইটভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা দর্শনা বালিকা বিদ্যালয়ে শহীদ মিনারের অবমাননা, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে এলাকায় তীব্র প্রতিক্রিয়া ফুয়েল কার্ড সংগ্রহে চুয়াডাঙ্গায় তীব্র ভিড়, লাইনে মারামারি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুদচক্রে অভিযান : লরি জব্দ, ৪ জন গ্রেফতার, পালাতক-২ পূবাইলে ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামি লালমনিরহাটে গ্রেফতার

গাজীপুর-২ আসনে ধানের শীষের বিজয়, কর্মজীবী দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

grambarta / ১২৪ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

জাহাঙ্গীর আলম (নিজস্ব প্রতিবেদক): গাজীপুর মহানগর কর্মজীবী দলের উদ্যোগে টঙ্গীতে মরহুমা বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা এবং গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি-র বিজয় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ মাগরিব টঙ্গীস্থ মৃধাবাড়ি সংলগ্ন এলাকায় এ দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কর্মজীবী দলের সভাপতি আইয়ুব খান। এছাড়া কার্যকরী সভাপতি মনিরুজ্জামান মাস্টার, সহ-সভাপতি মুনসুর আলী ও কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক দুলাল সরকার ও আনোয়ার মিয়া, সেলিনা হায়াত আইভি, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মামুন মোল্লা, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নুপুর আক্তারসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনসহ সারাদেশে বিএনপির নিরঙ্কুশ বিজয় জনগণের প্রত্যাশা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পক্ষে একটি স্পষ্ট বার্তা। তারা উল্লেখ করেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের ফলেই এই বিজয় সম্ভব হয়েছে। বক্তারা আরও বলেন, গাজীপুর-২ আসনে এম. মঞ্জুরুল করিম রনির বিজয় শুধু একটি আসনের জয় নয়, এটি জনগণের আস্থা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, নতুনভাবে নির্বাচিত প্রতিনিধিরা জনকল্যাণমুখী রাজনীতি, সুশাসন ও উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেবেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন গাজীপুর মহানগর কর্মজীবী দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। নেতৃবৃন্দ বলেন, তার সুদক্ষ সমন্বয় ও সাংগঠনিক তৎপরতার ফলে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে কার্যক্রম গতিশীল রাখতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও বক্তারা উল্লেখ করেন। দোয়া শেষে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত ও তবারক বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর