• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীর কাফরুলে র‍্যাবের বিশেষ অভিযান : প্রায় ৭০ লাখ টাকার বিপুল মদ ও বিয়ারসহ আটক-১ দর্শনায় শিক্ষার্থীদের সচেতনতা সভা : স্মার্টফোন আসক্তি ও মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার মাদক কারবারিদের হামলার প্রতিবাদে টঙ্গীতে গণসমাবেশ : মাদক সিন্ডিকেট নির্মূলে রাজপথে থাকার ঘোষণা ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল বখতিয়ারের : আলমডাঙ্গা ইউএনও অফিসে হৃদয়বিদারক মৃত্যু, জনদুর্ভোগ নিয়ে প্রশ্ন জীবননগরে ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ : আটক-২ গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই ইটভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা দর্শনা বালিকা বিদ্যালয়ে শহীদ মিনারের অবমাননা, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে এলাকায় তীব্র প্রতিক্রিয়া ফুয়েল কার্ড সংগ্রহে চুয়াডাঙ্গায় তীব্র ভিড়, লাইনে মারামারি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুদচক্রে অভিযান : লরি জব্দ, ৪ জন গ্রেফতার, পালাতক-২ পূবাইলে ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামি লালমনিরহাটে গ্রেফতার

গাজীপুর-২ আসনে ধানের শীষের বিজয় : টঙ্গীতে যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

grambarta / ১০৫ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে ধানের শীষ প্রতীকে এম. মঞ্জুরুল করিম রনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ায় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র রুহের মাগফেরাত কামনায় গাজীপুর মহানগরীর ৪৬ নং ওয়ার্ডের আমতলী কেরানীটেক এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ মাগরিব স্থানীয় দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল খালেক। অনুষ্ঠানে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা বলেন, গাজীপুর-২ আসনে রনির বিজয় জনগণের প্রত্যাশার প্রতিফলন। তারা উল্লেখ করেন, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সাধারণ ভোটারদের সমর্থনের ফলেই এই বিজয় সম্ভব হয়েছে। একই সঙ্গে মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর