জাহাঙ্গীর আলম (নিজস্ব প্রতিবেদক) : গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয় উপলক্ষে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর রুহের মাগফেরাত কামনায় টঙ্গীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাদ মাগরিব ৫৫ নম্বর ওয়ার্ডের অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করে টঙ্গী পশ্চিম থানা কর্মজীবী দল। টঙ্গী পশ্চিম থানা কর্মজীবী দলের সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদল নেতা সৌমিক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কর্মজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আইয়ুব খাঁন। এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কর্মজীবী দলের কার্যকরী সভাপতি মনিরুজ্জামান মাস্টার, সিনিয়র সহ-সভাপতি মুনসুর আলী, সহ-সভাপতি কামাল মিয়া ও বাচ্চু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পলক চন্দ্র দাস ও আনোয়ার মিয়া, সেলিনা হায়াত আইভি, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মামুন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক নুপুর আক্তার, উপদেষ্টা তুহিন মিয়া, সদস্য সুমন মিয়া, রতন মিয়া ও আরিফ মিয়া প্রমুখ। আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা কর্মজীবী দলের সিনিয়র সহ-সভাপতি রাসেল মিয়া, সহ-সভাপতি রাজিব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মিয়া, আইন বিষয়ক সম্পাদক বাবু মিয়া; গাছা থানা কর্মজীবী দলের সভাপতি কাদির মিয়া ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ; ৫১ নম্বর ওয়ার্ড সভাপতি আনিস মিয়া, সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু মিয়া; ৩৮ নম্বর ওয়ার্ড সভাপতি সোলাইমান বেপারী; ৫৩ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মাসুম হোসেন ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেনসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, গাজীপুর-২ আসনে ধানের শীষের বিজয় তৃণমূলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সাধারণ ভোটারদের আস্থার প্রতিফলন। তারা মরহুমা খালেদা জিয়া ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথি শ্রমিক সরকার তার বক্তব্যে বলেন, কর্মজীবী দল সবসময় সংগঠনের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। যেকোনো প্রয়োজনে তাকে স্মরণ করার আহ্বান জানিয়ে তিনি তৃণমূল নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। দোয়া মাহফিলে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করা হয়।