জাহাঙ্গীর আলম, নিজস্ব প্রতিবেদক: মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ অসংখ্য বীর সন্তান আত্মত্যাগ করেছিলেন। তাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মাতৃভাষা বাংলা। একুশ আমাদের অহংকার, আমাদের চেতনা এবং আত্মমর্যাদার প্রতীক। তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের চেতনা বুকে ধারণ করে দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন প্রজন্মের মাঝে একুশের ইতিহাস ছড়িয়ে দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। হাজী জহিরুল ইসলাম মহান ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সকলের প্রতি মাতৃভাষার মর্যাদা রক্ষা ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫