জাহাঙ্গীর আলম, নিজস্ব প্রতিবেদক : রাজনীতি মানেই ক্ষমতার প্রদর্শন নয় বরং মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ অঙ্গীকার। সেই অঙ্গীকার বুকে নিয়েই এগিয়ে চলেছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও ৪৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নাজমুল হোসেন মন্ডল। গাজীপুর মহানগরের ৪৩ নং ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে তিনি একজন মানবিক ও সাহসী তরুণ নেতা হিসেবে পরিচিত। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ছিলেন। তাঁর বিশ্বাস মানুষের ভালোবাসাই একজন রাজনীতিকের সবচেয়ে বড় শক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল মন্ডল দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে তিনি শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা এবং বেকার যুবকদের কর্মসংস্থানে সহযোগিতা করেছেন। করোনা মহামারীর সময়েও তিনি নিজস্ব তহবিল ও সহযোগীদের নিয়ে ওয়ার্ডের অলিগলিতে ঘুরে ঘুরে রিকশাচালক, ভ্যানচালক ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত অনুদান প্রদান এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নাজমুল মন্ডল। তিনি মনে করেন, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে আরও বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ পাবেন। নাজমুল মন্ডল বলেন, আমি বিশ্বাস করি, মানুষের সেবা করাই রাজনীতির মূল উদ্দেশ্য। ৪৩ নং ওয়ার্ডের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে চাই। আমি ক্ষমতার জন্য নয়, মানুষের ভালোবাসার জন্য রাজনীতি করি। নির্বাচিত হলে ওয়ার্ডকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও নাগরিক সুবিধাসম্পন্ন এলাকায় রূপান্তর করতে চাই। তিনি আরও বলেন, আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ৪৩ নং ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবো, ইনশাল্লাহ। স্থানীয় বাসিন্দারা জানান, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে নাজমুল মন্ডল ইতোমধ্যে আস্থা অর্জন করেছেন। তারা আশা করছেন, কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে তিনি উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ৪৩ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করবেন। রাজনীতির অঙ্গনে অনেকেই আসেন-যান, কিন্তু মানবিক কাজই একজন নেতাকে মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখে। সেই প্রত্যাশা নিয়েই ৪৩ নং ওয়ার্ডে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে এগিয়ে চলেছেন নাজমুল মন্ডল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫