নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় জীবননগর থানা পুলিশ একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। গত ২৬ জুন ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১:৩০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ আসলাম আলী সঙ্গীয় ফোর্সসহ জীবননগর থানাধীন পুরন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন তিনজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো মোঃ জিয়াউর রহমান (৪৫), পিতা- শুকুর আলী, সাং- পুরন্দপুর, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা। রিপন চাকমা (৩০), পিতা- সৈচাংইনপ চাকমা, মাতা- মানিশা চাকমা, সাং- তেলখুলা, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার। মং দ্রিতাইন চাকমা (২৮), পিতা- মাইন, মাতা- রাপানিও, সাং- হরিখোলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দপূর্বক আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।