• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে কভার্ড ভ্যানের ধাক্কায় গ্রামীণফোন কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু রমজানে গাজীপুরে অবৈধ গ্যাসের বিরুদ্ধে কঠোর অভিযান : ভ্রাম্যমাণ আদালতে ৫২০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন বিল ছাড়ের শর্তে ১২ লাখ টাকা ঘুষ দাবি : নোয়াখালীতে দুদকের ফাঁদে সোনাগাজীর PIOসহ আটক ২ কারাবন্দী স্বজনদের স্বস্তি : কাশিমপুর কারাগারে চালু হলো আধুনিক গলফকার সেবা আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান : ৩৩ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১, নগদ টাকা উদ্ধার নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকারকে ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের ফুলেল শুভেচ্ছা দীর্ঘ ১৮ মাস পর টঙ্গীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার-পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ঘিরে চাঞ্চল্য টঙ্গী পশ্চিম থানার অভিযানে ৩ জিআর পরোয়ানাভুক্ত আসামি ও ২২ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার ১ জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩ ১৮০ দিনের রোডম্যাপ ঘোষণা : যানজট নিরসন, খাল খনন ও ‘গ্রিন-অ্যান্ড-ক্লিন’ নগরী গড়ার প্রতিশ্রুতি গাজীপুর সিটির নতুন প্রশাসকের

দীর্ঘ ১৮ মাস পর টঙ্গীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার-পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ঘিরে চাঞ্চল্য

grambarta / ৬৫ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক  : দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ–এর দলীয় কার্যালয়ে হঠাৎ করে ব্যানার টানানো ও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এসময় জাতীয় সংগীতও পরিবেশন করা হয় বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোরে টঙ্গীর নতুন বাজার এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন লেখা একটি ব্যানার টানানো এবং একটি দণ্ডে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, সকাল থেকেই কার্যালয়ের সামনে পতাকা ও ব্যানার দেখা যায়, তবে কারা এটি করেছে তা তারা প্রত্যক্ষ করেননি। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় গ্রেফতারের আশঙ্কায় অধিকাংশ নেতা–কর্মী আত্মগোপনে চলে যান। ওই সময় কয়েক দফায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং স্থানীয়দের অভিযোগ, পরবর্তীতে সেটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল তার ফেসবুক আইডিতে একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে তিনি লিখেছেন টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর আওয়ামী লীগের দলীয় ব্যানার এবং জাতীয় পতাকা উত্তোলন। আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়তো সহজ, ভেঙে চুড়ে লুটপাট করা হয়তো সহজ কিন্তু একটি বলিয়ান চেতনাভাস্বর আদর্শ ধ্বংস করার সাধ্য কার? জেনে রেখো যতই হত্যা করো, জন্মাবো আবার, দারুণ সূর্য হবো লিখবো নতুন ইতিহাস। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের সামনে ব্যানার টানানো এবং একটি খুঁটির সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এসময় স্থানীয় কৌতূহলী মানুষ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ঘটনাটি পর্যবেক্ষণ করেন। তাদের বক্তব্য, সকাল থেকে পতাকা ও ব্যানার দেখছি, কিন্তু কারা করেছে তা দেখিনি। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কোনো বার্তা পাইনি। বিষয়টি সম্পর্কে কিছু জানি না। ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর