• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে কভার্ড ভ্যানের ধাক্কায় গ্রামীণফোন কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু রমজানে গাজীপুরে অবৈধ গ্যাসের বিরুদ্ধে কঠোর অভিযান : ভ্রাম্যমাণ আদালতে ৫২০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন বিল ছাড়ের শর্তে ১২ লাখ টাকা ঘুষ দাবি : নোয়াখালীতে দুদকের ফাঁদে সোনাগাজীর PIOসহ আটক ২ কারাবন্দী স্বজনদের স্বস্তি : কাশিমপুর কারাগারে চালু হলো আধুনিক গলফকার সেবা আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান : ৩৩ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১, নগদ টাকা উদ্ধার নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকারকে ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের ফুলেল শুভেচ্ছা দীর্ঘ ১৮ মাস পর টঙ্গীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার-পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ঘিরে চাঞ্চল্য টঙ্গী পশ্চিম থানার অভিযানে ৩ জিআর পরোয়ানাভুক্ত আসামি ও ২২ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার ১ জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩ ১৮০ দিনের রোডম্যাপ ঘোষণা : যানজট নিরসন, খাল খনন ও ‘গ্রিন-অ্যান্ড-ক্লিন’ নগরী গড়ার প্রতিশ্রুতি গাজীপুর সিটির নতুন প্রশাসকের

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান : ৩৩ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১, নগদ টাকা উদ্ধার

grambarta / ৫৩ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩ (তেত্রিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৮, হাজার ৯০ টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে দুপুর ২ :৪৫ ঘটিকায় আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানাধীন হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের জনৈক মোঃ বাবলুর বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ তরিকুল ইসলাম (৩২), পিতা- মোঃ হবিবার রহমান, সাং- ওসমানপুর হঠাৎপাড়া, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ৩৩ (তেত্রিশ) পিস মাদকদ্রব্য Tapentadol Tablets এবং মাদক বিক্রয়ের নগদ ৮ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর