নিজস্ব প্রতিবেদক : টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা ও ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ওয়ার্ডকে মাদকমুক্ত করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন। সম্প্রতি প্রকাশিত ওই পোস্টারে মাদকমুক্ত ৫৭ নং ওয়ার্ড শিরোনামে তিনি সচেতন নাগরিকদের সহায়তা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। পোস্টে উল্লেখ করা হয়, গড়ে তুলতে হবে একটি নিরাপদ, সচেতন ও মাদকমুক্ত সমাজ। মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় তার বার্তায় বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি অভিভাবক, শিক্ষক, সামাজিক সংগঠন ও তরুণদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তার পোস্টারে আরও উল্লেখ করা হয়েছে, আসুন হাত মিলাই, গড়ে তুলি মাদকমুক্ত ওয়ার্ড যা ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মাদকবিরোধী অবস্থান ও সচেতনতামূলক প্রচারণা সময়োপযোগী উদ্যোগ। তারা বলেন, কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে ৫৭ নম্বর ওয়ার্ডে সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা আরও জোরদার হবে। উল্লেখ্য, আসন্ন কাউন্সিলর নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখছেন মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়। তার এই মাদকবিরোধী অবস্থান রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫