• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সকল শুভানুধ্যায়ীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আবুল কালাম সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-আল মুনসুর টুটুল ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল খালেক ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আবুল কালাম সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-বেনজির রহমান পিন্টু সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-রুবেল সরকার সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-আল আমিন সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-দুলাল হোসেন সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-আলী আহাম্মেদ টুকু সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-আইয়ুব আলী

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে গাজীপুরে বাজার তদারকিতে প্রশাসক শওকত হোসেন সরকার

grambarta / ৫৫ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরাসরি বাজার তদারকিতে নেমেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। রোববার সকালে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসানকে সঙ্গে নিয়ে মহানগরের বৃহত্তর জয়দেবপুর বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি বাজারের বিভিন্ন দোকান ও মার্কেট ঘুরে দ্রব্যমূল্য যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

সকাল থেকেই প্রশাসক ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা গাজীপুরের ব্যস্ততম জয়দেবপুর ও চৌরাস্তা এলাকার বিভিন্ন কাঁচাবাজার, মুদি দোকান, মাছের আড়ত, মাংসের দোকান এবং মুরগির দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয়কেন্দ্র ঘুরে দেখেন। বাজার তদারকির সময় পণ্যের মূল্যতালিকা টাঙানো হয়েছে কিনা, নির্ধারিত দামে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা, সঠিক ওজন ব্যবহার করা হচ্ছে কিনা এবং পণ্যের মান কেমন এসব বিষয় খতিয়ে দেখা হয়। পাশাপাশি বিভিন্ন নিত্যপণ্যের দাম, সরবরাহ পরিস্থিতি এবং ক্রয়-বিক্রয়ের রশিদও পরীক্ষা করে দেখেন প্রশাসক। পরিদর্শনকালে মোঃ শওকত হোসেন সরকার বলেন, রমজানকে কেন্দ্র করে বাজারে যাতে কৃত্রিম সংকট বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি না ঘটে, তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিয়মিত বাজার মনিটরিং করছে। তিনি বলেন, আমরা চাই রমজান মাসে সাধারণ মানুষ যেন স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারে। সার্বিকভাবে বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে কয়েকজন ব্যবসায়ী তাদের পণ্যের ক্রয়মূল্যের রশিদ দেখাতে পারেননি। তাদের সতর্ক করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ যদি অযৌক্তিকভাবে দাম বাড়ায় বা কোনো ধরনের অনিয়ম করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের সামাজিক দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, রমজানের মতো সংযমের মাসে অতিরিক্ত মুনাফার মানসিকতা পরিহার করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান বলেন, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে সিটি কর্পোরেশন প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তিনি আরও জানান, বাজারে মূল্যতালিকা টাঙানো, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং ভোক্তাদের সঙ্গে স্বচ্ছ আচরণ নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাজার পরিদর্শনের সময় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গেও মতবিনিময় করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিএনপির অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীও প্রশাসকের সঙ্গে বাজার তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা জানান, রমজানজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর