নিউজ ডেস্ক : মহিমান্বিত এক মাসের সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও সংযমের পর আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দের দিনে ভুলে যাক সব হিংসা-বিদ্বেষ, দূর হোক বিভেদ আমরা মিলিত হই সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে। পবিত্র ঈদের অনাবিল আনন্দে ঘুচে যাক সকল অন্ধকার, জাগ্রত হোক মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসা। ঈদের খুশিতে ভরে উঠুক প্রতিটি ঘর, প্রতিটি হৃদয়। মহান আল্লাহ তাআলা আমাদের সিয়াম, কিয়াম ও সকল নেক আমল কবুল করুন এবং দেশ ও জাতির জীবনে বয়ে আনুন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী, নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে :
মোঃ বেনজির আহাম্মেদ পিন্টু
যুগ্ম আহবায়ক
গাজীপুর মহানগর যুবদল।
যুব বিষয়ক সম্পাদক টঙ্গী পূর্ব থানা বিএনপি ও
সিনিয়র যুগ্ন আহবায়ক
টঙ্গী পূর্ব থানা যুবদল।