নিউজ ডেস্ক : দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, আত্মসংযম ও আত্মশুদ্ধির পর মুসলিম উম্মাহর দুয়ারে এসেছে পবিত্র ঈদুল ফিতর-আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক মহিমান্বিত উৎসব। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টঙ্গী পূর্ব থানা কৃষকদলের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী, নেতাকর্মী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা কৃষকদলের সদস্য সচিব মোঃ আবুল কালাম। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই হৃদয়ের বন্ধনকে আরও দৃঢ় করা। এই পবিত্র দিনে আমরা যেন সব হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে গিয়ে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই। ঈদের অনাবিল আনন্দে দূর হোক সকল অন্ধকার, জাগ্রত হোক মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার চেতনা। তিনি আরও বলেন, পবিত্র ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি ঘর, প্রতিটি হৃদয়। মহান আল্লাহ তাআলা আমাদের সিয়াম, কিয়াম ও সকল নেক আমল কবুল করুন এবং দেশ ও জাতির জীবনে বয়ে আনুন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
শুভেচ্ছান্তে
মোঃ আবুল কালাম
সদস্য সচিব
টঙ্গী পূর্ব থানা কৃষকদল।