• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শনা পৌরবাসীকে মশিউর রহমানের শুভেচ্ছা চুয়াডাঙ্গায় ডিবির মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-আবুল হাসেম সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-আবু সাকের সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-হাজী জহিরুল ইসলাম সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-জাহাঙ্গীর আলম সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-কাজী হুমায়ন পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-শাহিন আহমেদ রিজভী সকল শুভানুধ্যায়ীকে জানায় পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা-নজরুল ইসলাম

পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ

grambarta / ১৯ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার লক্ষ্যে রাজধানীর উত্তরা ও টঙ্গী এলাকায় ভ্রাম্যমাণ পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’। আজ মঙ্গলবার (১০ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা আব্দুল্লাহপুর টঙ্গী সহ বিভিন্ন পয়েন্টে এই মানবিক ও ধর্মীয় কার্যক্রম সম্পন্ন হয়। সংগঠনের পক্ষ থেকে প্রায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ, বাসের যাত্রী ও কর্মব্যস্ত পথচারীর হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। মানবিক এই আয়োজনে সংগঠনের ​সভাপতি এ কে এম আজিজুল হক বলেন “ইসলাম মানবতার ধর্ম। রমজানে আমাদের ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চর্চা বাড়ানো প্রয়োজন। মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই শ্রম সার্থক। সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল বলেন “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ভ্রাতৃত্বের এক সেতুবন্ধন তৈরি করতে চাই।”
​সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী বলেন “উত্তরা আব্দুল্লাহপুর টঙ্গী রেল স্টেশন এলাকার পথচারী ও সাধারণ রোজাদারদের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র আয়োজন একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করি। ইফতার বিতরণের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান,সাংস্কৃতিক সম্পাদক এম বিল্লাহ শিশির, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম রানা, মুস্তাকিম খান, সহকেন্দ্রীয় নেতৃবৃন্দ, ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আঞ্জুমান আরা লাইলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর