• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী অভিযান : ২৫ বোতল ফেন্সিডিল সহ আটক-১

grambarta / ২১৭ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার ( ৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টার সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন হায়দারপুর তালবাগান মোড় গ্রামস্থ জনৈক মোঃ বছির এর বাড়ির সামনে চুয়াডাঙ্গা টু ঝিনাইদহ সড়কের উত্তরস্থ পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর নেতৃত্বে এসআই (নিঃ)মোঃ রফিকুল ইসলাম, এএসআই (নিঃ) আবেদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর থানাধীন হায়দারপুর তালবাগান মোড় গ্রামস্থ জনৈক মোঃ বছির এর বাড়ির সামনে চুয়াডাঙ্গা টু ঝিনাইদহ সড়কের উত্তরস্থ পাকা রাস্তার উপর। এসময় আটক করা হয় দর্শনা ছয়ঘরিয়া মাজপাড়ার মৃত খাদেম হোসেনের ছেলে স্বপন (৩২)কে, তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৫ বোতল ফেন্সিডিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর