• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর কর্মজীবিদলের সভাপতি আইয়ুব খাঁন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন নিউ মন্নু ফাইন কটন মিলস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাদিয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ৫৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদল নেতা বিজয় সরকার সকল শুভানুধ্যায়ীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আজিজুল রহমান রাজু সকল শুভানুধ্যায়ীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নিশাদ মাহমুদ জালাল টঙ্গীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ছিনতাই ও মাদক কারবারে জড়িত অভিযোগে ১৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার সকল শুভানুধ্যায়ীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লিয়াকত আলী সকল শুভানুধ্যায়ীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নবীন হোসেন

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন

grambarta / ৩৪ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
Oplus_16908288

নিউজ ডেস্ক : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, সংযম ও আত্মশুদ্ধির মধ্য দিয়ে পবিত্র রমজান মাস পালন শেষে মুসলিম উম্মাহর মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদ-উল ফিতর। ঈদ মুসলমানদের জন্য শুধু আনন্দের উৎসবই নয়, এটি পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির এক মহান বার্তা বহন করে। তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র শিক্ষা আমাদের সকলকে হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে অনুপ্রাণিত করে। একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। প্রভাষক বসির উদ্দিন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষ, সাধারণ জনগণ এবং তরুণ সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে-এই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন তিনি, সকল মুসলমানের সিয়াম, কিয়াম ও নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতির জীবনে শান্তি, গণতন্ত্র, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনেন।

শুভেচ্ছান্তে :
প্রভাষক বসির উদ্দিন
আহ্বায়ক
টঙ্গী পশ্চিম থানা বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর