• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গীতে ফুটপাত দখলমুক্ত করার হুঁশিয়ারি এমপি রনির পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোঃ বশির উদ্দিন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল মুধা টঙ্গীতে জামায়াতে ইসলামীর ঈদ উপহার বিতরণ, শতাধিক অসহায় পরিবারের মুখে হাসি পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নুরুল ইসলাম (নুরু) পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আসাদুজ্জামান রাজু পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর কর্মজীবিদলের সভাপতি আইয়ুব খাঁন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন নিউ মন্নু ফাইন কটন মিলস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম

টঙ্গীতে জামায়াতে ইসলামীর ঈদ উপহার বিতরণ, শতাধিক অসহায় পরিবারের মুখে হাসি

grambarta / ২৯ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

জাহাঙ্গীর আলম (নিজস্ব প্রতিবেদক) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার ৫৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে টঙ্গীর মিলগেইট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে চাল, ডাল, সেমাই, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা ৫৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর মোঃ মোক্তার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আনোয়ার হোসেন ভুইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ৫৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক মোঃ মোস্তফা, সহকারী সেক্রেটারি মাওলানা মোরশেদ আলম, নুর নবী পারভেজ, নুর ইসলাম সুমন, আবু সাঈদ মোড়ল এবং বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা। বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। কিন্তু সমাজের অনেক মানুষ অর্থনৈতিক সংকটের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়ে থাকেন। তাই সেইসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের মুখে হাসি ফোটাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।অনুষ্ঠান শেষে এলাকার অসহায় ও নিম্নআয়ের শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় বাসিন্দারা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর