• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গীতে ফুটপাত দখলমুক্ত করার হুঁশিয়ারি এমপি রনির পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোঃ বশির উদ্দিন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল মুধা টঙ্গীতে জামায়াতে ইসলামীর ঈদ উপহার বিতরণ, শতাধিক অসহায় পরিবারের মুখে হাসি পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নুরুল ইসলাম (নুরু) পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আসাদুজ্জামান রাজু পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর কর্মজীবিদলের সভাপতি আইয়ুব খাঁন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন নিউ মন্নু ফাইন কটন মিলস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গীতে ফুটপাত দখলমুক্ত করার হুঁশিয়ারি এমপি রনির

grambarta / ২৪ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরের টঙ্গীতে ফুটপাত দখল করে বসা হকারদের সতর্ক করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে টঙ্গীর স্টেশন রোড, কলেজ গেইট, চেরাগ আলী ও বোর্ডবাজার এলাকায় উচ্ছেদ অভিযানে উপস্থিত হয়ে তিনি ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন। এ সময় এমপি এম মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে মহাসড়কে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, যা ঈদ পর্যন্ত চলমান থাকবে। পরবর্তীতেও মহাসড়ক ও আঞ্চলিক সড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট বসানো যাবে না। তিনি আরও বলেন, মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত না করলে যানজট নিরসন করা সম্ভব নয়। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে লক্ষ্যে মহাসড়কের সব ধরনের প্রতিবন্ধকতা অপসারণ করা হবে। এমপি রনি বলেন, বর্তমান সরকার সড়ক ও জনসাধারণের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে। ফুটপাতের হকারদের জন্য বিকল্প পুনর্বাসনের স্থান খোঁজা হচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর