নিউজ ডেস্ক : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার বেগমপুর ইউনিয়নবাসী সহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, শ্রমিক-কর্মচারী, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন বেগমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নওশাদ আলী (বিডিআর অবঃ)। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, সংযম ও আত্মশুদ্ধির পর মুসলিম উম্মাহর মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদ-উল ফিতর। এই মহিমান্বিত উৎসব মুসলমানদের জন্য আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উপলক্ষ। ঈদের শিক্ষা মানুষকে পরস্পরের প্রতি সহানুভূতিশীল, সহনশীল ও মানবিক হতে উদ্বুদ্ধ করে। তিনি আরও বলেন, দেশের শিল্প-কারখানার শ্রমিক, কর্মচারী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি বিশেষভাবে শিল্পখাতের শ্রমজীবী মানুষের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সবার সুখ-সমৃদ্ধি কামনা করেন। নওশাদ আলী আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র উৎসব সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, যেন তিনি সকলের সিয়াম, নামাজ ও নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতির জীবনে শান্তি, উন্নতি ও সমৃদ্ধি দান করেন।
শুভেচ্ছান্তে :
মোঃ নওশাদ আলী (বিডিআর অবঃ)
চেয়ারম্যান পদপ্রার্থী
বেগমপুর ইউনিয়ন পরিষদ, চুয়াডাঙ্গা
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫