নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টঙ্গীসহ দেশবাসী এবং পাগাড় দরবার শরীফের সকল আশেকান ও মুরিদানসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহ, শ্রমিক-কর্মচারী, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ তরিকত পরিষদের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আলী রেজা পাহলভী @ রয়েল হায়দার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, সংযম ও আত্মশুদ্ধির পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, এটি মানবতা, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার এক মহান শিক্ষা বহন করে। তিনি বলেন, ঈদের এই মহিমান্বিত দিনে ধনী-গরিব, ছোট-বড় নির্বিশেষে সবাই যেন একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয় এটাই ঈদের মূল শিক্ষা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত রয়েছে। সৈয়দ আলী রেজা পাহলভী হায়দার আরও বলেন, দেশের শিল্প-কারখানার শ্রমিক, কর্মচারী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাই ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি বিশেষভাবে শ্রমজীবী মানুষের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদের এই উৎসব সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, যেন সকলের সিয়াম সাধনা, নামাজ ও নেক আমল কবুল হয় এবং দেশ ও জাতির জীবনে শান্তি, উন্নতি ও সমৃদ্ধি বয়ে আনে। সবশেষে তিনি বলেন পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ। সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে :
সৈয়দ আলী রেজা পাহলভী হায়দার
টঙ্গী, গাজীপুর।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫