• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নদীতে পড়ে ডুবে গেল যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার

নদীতে পড়ে ডুবে গেল যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা

grambarta / ২৯ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
Oplus_16908288

দৌলতদিয়ায় উদ্ধার অভিযান চলছে, দুজনকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩ নম্বর পল্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েতাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। বাকিদের উদ্ধারে জোরালো চেষ্টা চলছে। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। তবে হতাহত বা নিখোঁজের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর