• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের কালিয়াকৈরে র‌্যাবের অভিযানে ৪ লাখ টাকার বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার : আদালতে সোপর্দ স্বাধীনতা দিবসে দর্শনা পৌর বিএনপির বর্ণাঢ্য কর্মসূচি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চুয়াডাঙ্গায় আকস্মিক ঝড়ে ভুট্টাক্ষেতে ব্যাপক ক্ষতি : বেগমপুরে ক্ষতিগ্রস্ত ১৫ হেক্টর জমি দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় বাস ডুবি: নিহত ২৩, শনাক্ত চলছে মরদেহ দামুড়হুদায় পৈতৃক জমির সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক- ২ নদীতে পড়ে ডুবে গেল যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ

চুয়াডাঙ্গায় আকস্মিক ঝড়ে ভুট্টাক্ষেতে ব্যাপক ক্ষতি : বেগমপুরে ক্ষতিগ্রস্ত ১৫ হেক্টর জমি

grambarta / ৪২ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ক্ষয়ক্ষতির প্রাথমিক জরিপ সম্পন্ন, কৃষকদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গায় হঠাৎ বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় ভুট্টা চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নে ঝড়ের তাণ্ডবে ভুট্টাক্ষেত লণ্ডভণ্ড হয়ে পড়েছে, এতে কৃষকদের মাঝে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক এই ঝড়ে বেগমপুর ইউনিয়নে প্রায় ১৫ হেক্টর জমির ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তীব্র বাতাসে অনেক ক্ষেতের ভুট্টা গাছ মাটিতে লুটিয়ে পড়ে এবং কিছু ক্ষেত্রে গাছ ভেঙে যাওয়ায় ফলনের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বেগমপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত ভুট্টাক্ষেতের প্রাথমিক জরিপ সম্পন্ন করা হয়েছে। এতে প্রায় ১৫ হেক্টর জমির ভুট্টা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমরা জরিপ করে তথ্য উপজেলা কৃষি অফিসে পাঠিয়েছি। পরবর্তীতে পুনরায় বিস্তারিত জরিপ করা হবে। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক কৃষক ঋণ নিয়ে ভুট্টা চাষ করেছিলেন। হঠাৎ ঝড়ে ফসল নষ্ট হওয়ায় তারা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। অনেকে জানান, সময়মতো সরকারি সহায়তা বা প্রণোদনা না পেলে তাদের পক্ষে ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন হয়ে পড়বে। বেগমপুর ইউনিয়নের কয়েকজন কৃষক জানান, ঝড়ের সময় প্রবল বাতাসে ভুট্টা গাছ পড়ে যায়। অনেক ক্ষেতের গাছ মাটিতে লুটিয়ে থাকায় ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে উৎপাদন ব্যয় ওঠানো নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে পুনরায় মাঠ পর্যায়ে বিস্তারিত জরিপ করা হবে। জরিপের তথ্যের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা বা প্রণোদনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঝড়ে ভুট্টা গাছ পড়ে গেলে দ্রুত কিছু পদক্ষেপ নিলে ক্ষতি কিছুটা কমানো সম্ভব। যেমন-পড়ে যাওয়া গাছ যত দ্রুত সম্ভব সোজা করে মাটি চাপা দেওয়া জমিতে পানি জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্ত গাছে প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করা, কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী পরবর্তী পরিচর্যা করা। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সরকারি সহায়তা ও প্রণোদনার দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর