• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের কালিয়াকৈরে র‌্যাবের অভিযানে ৪ লাখ টাকার বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার : আদালতে সোপর্দ স্বাধীনতা দিবসে দর্শনা পৌর বিএনপির বর্ণাঢ্য কর্মসূচি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চুয়াডাঙ্গায় আকস্মিক ঝড়ে ভুট্টাক্ষেতে ব্যাপক ক্ষতি : বেগমপুরে ক্ষতিগ্রস্ত ১৫ হেক্টর জমি দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় বাস ডুবি: নিহত ২৩, শনাক্ত চলছে মরদেহ দামুড়হুদায় পৈতৃক জমির সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক- ২ নদীতে পড়ে ডুবে গেল যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ

স্বাধীনতা দিবসে দর্শনা পৌর বিএনপির বর্ণাঢ্য কর্মসূচি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

grambarta / ৩৭ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গার দর্শনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে দর্শনা পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিনটি ঘিরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

একইভাবে দর্শনা পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। এদিন সকাল ৯টায় দর্শনা পুরাতন বাজারস্থ পৌর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে সকাল ১০টায় স্বাধীনতা দিবস উপলক্ষে দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান-এর নেতৃত্বে দর্শনা শহরে একটি বিশাল ও বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিল শেষে কেরু চিনিকল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিকালে দর্শনা পৌর বিএনপির কার্যালয়ে মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মহিদুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান। তিনি বলেন, ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবস আমাদের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। তিনি আরও বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারাকে বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে। মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু। এছাড়াও বক্তব্য রাখেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মাহবুবুল ইসলাম খোকন, মহিদুল ইসলাম, দর্শনা পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সাংবাদিক আজাদ হোসেন, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, সমন্বয়ক রেজাউল ইসলাম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন হাজী মোখলেছুর রহমান, আজিজুল ইসলাম, আব্দুল কাদের, আজিজুল হকসহ দলীয় নেতাকর্মীরা। সবশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর