• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের কালিয়াকৈরে র‌্যাবের অভিযানে ৪ লাখ টাকার বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার : আদালতে সোপর্দ স্বাধীনতা দিবসে দর্শনা পৌর বিএনপির বর্ণাঢ্য কর্মসূচি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চুয়াডাঙ্গায় আকস্মিক ঝড়ে ভুট্টাক্ষেতে ব্যাপক ক্ষতি : বেগমপুরে ক্ষতিগ্রস্ত ১৫ হেক্টর জমি দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় বাস ডুবি: নিহত ২৩, শনাক্ত চলছে মরদেহ দামুড়হুদায় পৈতৃক জমির সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক- ২ নদীতে পড়ে ডুবে গেল যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ

দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার : আদালতে সোপর্দ

grambarta / ৪০ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ২৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দর্শনা থানার মামলা নং-০২, তারিখ ০১/০৩/২০২৬ খ্রিস্টাব্দের এজাহারভুক্ত আসামি মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা-মোঃ নুর আলম, মাতা-মোছাঃ ডালিমা খাতুন, গ্রাম-চাকুলিয়া (মাঝপাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা; মোঃ শহিদুল ইসলাম (৪০), পিতা-মোঃ নুর আলম, মাতা-মোছাঃ ডালিমা খাতুন; এবং মোঃ সিরাজুল ইসলাম (৩৫), পিতা-মোঃ নুর আলম, মাতা-মোছাঃ ডালিমা খাতুন এই তিনজনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এছাড়া দর্শনা থানার মামলা নং-০৮, তারিখ ২৪/০১/২০২৬ খ্রিস্টাব্দের এজাহারভুক্ত আসামি মোঃ মতিয়ার রহমান @ হৃদয় (২৩), পিতা-মোঃ মুকুল হোসেন, সাং-খাড়াগোদা, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা কে তিতুদহ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে (জিআর-১২১/২১) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সাইফুল ইসলাম ফিল্টু (৩৫), পিতা-মোজাম্মেল হক পচা, সাং-আকন্দবাড়ীয়া নতুনপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের ২৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর