• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের কালিয়াকৈরে র‌্যাবের অভিযানে ৪ লাখ টাকার বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার : আদালতে সোপর্দ স্বাধীনতা দিবসে দর্শনা পৌর বিএনপির বর্ণাঢ্য কর্মসূচি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চুয়াডাঙ্গায় আকস্মিক ঝড়ে ভুট্টাক্ষেতে ব্যাপক ক্ষতি : বেগমপুরে ক্ষতিগ্রস্ত ১৫ হেক্টর জমি দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় বাস ডুবি: নিহত ২৩, শনাক্ত চলছে মরদেহ দামুড়হুদায় পৈতৃক জমির সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক- ২ নদীতে পড়ে ডুবে গেল যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ

গাজীপুরের কালিয়াকৈরে র‌্যাবের অভিযানে ৪ লাখ টাকার বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

grambarta / ৩১ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

চেকপোস্ট বসিয়ে পিকআপ তল্লাশি, উদ্ধার ১০৭ বোতল অবৈধ বিদেশি মদ

নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ১০৭ বোতল (৮০.২৫ লিটার) অবৈধ বিদেশি মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব বিভিন্ন ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, অস্ত্র ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জন করেছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক সকাল ১১টা ৩০ মিনিটে র‌্যাব-১, সিপিএসসি ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নেত্রকোণা জেলা থেকে একটি পিকআপ (ঢাকা-মেট্টো-ন-১৯-৯৩১৬) যোগে বিদেশি মদের একটি বড় চালান গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকার দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে একই দিন আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা টু ডাইনকিনি রোডের মাথায় (নাগড়ারডাল) শাহা প্লাজার সামনে একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন পিকআপটি থামিয়ে তল্লাশি করে চালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আশরাফুল আলম (২২), পিতা-মোঃ লিটন মিয়া, সাং-চরশিহারী, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ (চালক) এবং মোঃ শামীম মিয়া (২৪), পিতা-আব্দুর রশিদ, সাং-পাইকুড়া, পোস্ট-বড়হিত, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ। এ সময় তাদের দখল থেকে সর্বমোট ১০৭ বোতল (৮০.২৫ লিটার) কথিত বিদেশি মদ, ২টি মোবাইল ফোন এবং মদ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর