• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধকালীন ৭টি মাইন নিরাপদে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দ্রুত অভিযানে ৬ আসামি গ্রেফতার দিনব্যাপী উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকার, জনদুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস দর্শনায় পুলিশের এসআই পরিচয়ে অভিনব প্রতারণা : দিনদুপুরে ইজিবাইক নিয়ে উধাও প্রতারক চক্র আমের মুকুলে দোল খাচ্ছে চুয়াডাঙ্গার কৃষকের স্বপ্ন : ১২২ কোটি টাকার আম উৎপাদনের সম্ভাবনা কার্পাসডাঙ্গায় বেশি দামে পেট্রোল-অকটেন বিক্রি : মধ্যরাতে ইউএনও’র অভিযান, জরিমানা ও ৫ ব্যারেল তেল জব্দ চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দর্শনায় রাতভর পুলিশের অভিযান: তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার গাজীপুরের কালিয়াকৈরে র‌্যাবের অভিযানে ৪ লাখ টাকার বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার : আদালতে সোপর্দ

কার্পাসডাঙ্গায় বেশি দামে পেট্রোল-অকটেন বিক্রি : মধ্যরাতে ইউএনও’র অভিযান, জরিমানা ও ৫ ব্যারেল তেল জব্দ

grambarta / ৪৪ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগে মধ্যরাতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

এসময় দোকান মালিককে জরিমানা করার পাশাপাশি বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। জানা গেছে, গতরাতে কার্পাসডাঙ্গা বাজারের হাসান অটোমোবাইল নামক প্রতিষ্ঠানে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির বিষয়টি প্রশাসনের নজরে আসে। অভিযোগ পাওয়ার পরপরই দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উবায়দুর রহমান সাহেল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দোকানে মজুত থাকা তেলের মূল্য তালিকা যাচাই-বাছাই করে অনিয়মের সত্যতা পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানে মজুত থাকা ৫ ব্যারেল পেট্রোল ও অকটেন জব্দ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, জব্দকৃত পেট্রোল ও অকটেন পরবর্তীতে ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে, যাতে ভোক্তারা সঠিক দামে জ্বালানি সংগ্রহ করতে পারেন। এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর