• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধকালীন ৭টি মাইন নিরাপদে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দ্রুত অভিযানে ৬ আসামি গ্রেফতার দিনব্যাপী উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকার, জনদুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস দর্শনায় পুলিশের এসআই পরিচয়ে অভিনব প্রতারণা : দিনদুপুরে ইজিবাইক নিয়ে উধাও প্রতারক চক্র আমের মুকুলে দোল খাচ্ছে চুয়াডাঙ্গার কৃষকের স্বপ্ন : ১২২ কোটি টাকার আম উৎপাদনের সম্ভাবনা কার্পাসডাঙ্গায় বেশি দামে পেট্রোল-অকটেন বিক্রি : মধ্যরাতে ইউএনও’র অভিযান, জরিমানা ও ৫ ব্যারেল তেল জব্দ চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দর্শনায় রাতভর পুলিশের অভিযান: তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার গাজীপুরের কালিয়াকৈরে র‌্যাবের অভিযানে ৪ লাখ টাকার বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার : আদালতে সোপর্দ

দর্শনায় পুলিশের এসআই পরিচয়ে অভিনব প্রতারণা : দিনদুপুরে ইজিবাইক নিয়ে উধাও প্রতারক চক্র

grambarta / ৩৯ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ, দ্রুত আসামি গ্রেফতারের আশ্বাস

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় পুলিশের এসআই পরিচয়ে অভিনব কৌশলে প্রতারণা করে একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতারণার শিকার ব্যক্তি জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্বাস উদ্দিন (৩৮)। ভুক্তভোগী আব্বাস উদ্দিন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে তিনি জীবননগর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে জীবননগর থানা পুলিশের এসআই পরিচয় দেন। তিনি জানান, তার পরিবার দর্শনায় অবস্থান করছেন এবং জরুরিভিত্তিতে তাদের নিয়ে আসতে হবে এ কথা বলে ৪০০ টাকায় ইজিবাইকটি রিজার্ভ ভাড়া করেন। তিনি আরও জানান, দুপুর ১২টার দিকে দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের নুর ইসলামের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকেই সেখানে পুলিশের গাড়ির ড্রাইভার পরিচয়ে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। ওই ব্যক্তি জানান, স্যারের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং একজন গুরুতর আহত। এরপর দ্রুত হাসপাতালে যাওয়ার কথা বলে তারা শ্যামপুর বিজিবি মোড় পার হয়ে রাস্তার পাশে থামেন। সেখানে মোবাইলে জোরে কথা বলার ভান করে ওই ব্যক্তি আব্বাস উদ্দিনকে বলেন, আপনি আমার বাড়িতে গিয়ে আমার ড্রাইভারকে ডেকে নিয়ে আসেন। আব্বাস উদ্দিন ইজিবাইক নিয়ে যেতে চাইলে তাকে বলা হয়, গাড়ি রেখে ড্রাইভারকে ডেকে আনতে। পরে তিনি নুর ইসলামের বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে ফিরে এসে দেখেন তার ইজিবাইকটি আর নেই। ঘটনার পরপরই তিনি দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দর্শনা থানার এএসআই জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এবং তা বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুতই আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, দর্শনার শ্যামপুর এলাকা থেকে প্রতারণার মাধ্যমে একটি ইজিবাইক নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং প্রতারকদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর