• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ফুয়েল কার্ড সংগ্রহে চুয়াডাঙ্গায় তীব্র ভিড়, লাইনে মারামারি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুদচক্রে অভিযান : লরি জব্দ, ৪ জন গ্রেফতার, পালাতক-২ পূবাইলে ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামি লালমনিরহাটে গ্রেফতার দর্শনাকে উপজেলা ঘোষণার দাবিতে সোশ্যাল মিডিয়ায় জোরালো জনমত চুয়াডাঙ্গায় জ্বালানি তেল বিতরণে আসছে ‘ফুয়েল কার্ড’ ব্যবস্থা : ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেনের ইন্তেকাল : কলেজ মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন টঙ্গীতে ট্রাফিক নিয়ন্ত্রণে বাধা, মাদক কারবারিদের হামলায় ইয়ুথ রেভ্যুলুশনের ১০ স্বেচ্ছাসেবী আহত চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধকালীন ৭টি মাইন নিরাপদে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দ্রুত অভিযানে ৬ আসামি গ্রেফতার দিনব্যাপী উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকার, জনদুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস

আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুদচক্রে অভিযান : লরি জব্দ, ৪ জন গ্রেফতার, পালাতক-২

grambarta / ৫১ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

৭০০ লিটার পেট্রোল ও ২,৮০০ লিটার ডিজেল উদ্ধার; পলাতক আরও ২ জন

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি তেলবাহী লরি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানাধীন বড়গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই পবিত্র মন্ডল ও সঙ্গীয় এএসআই মোঃ ইব্রাহীম হোসেনের নেতৃত্বে নিয়মিত রাত্রিকালীন টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (৩০ মার্চ ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কয়রাডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভালাইপুর- হাটবোয়ালিয়া সড়কের পাশে মোঃ টিটন আলী (৩৭) এর তেল, চাউল ও ভুষির দোকানের সামনে একটি তেলবাহী লরি ট্রাক (রেজিঃ নং- ঝিনাইদহ-ঢ-৪১-০০১১) থেকে ব্যারেলে অবৈধভাবে জ্বালানি তেল আনলোড করতে দেখা যায়। এ সময় পুলিশ সন্দেহবশত জিজ্ঞাসাবাদ করলে লরিতে থাকা তেলের পরিমাণ সম্পর্কে জানা যায়, লরির ডিপ ও ব্যারেলসহ মোট ৮,৭০০ লিটার পেট্রোল এবং ২,৮০০ লিটার ডিজেল রয়েছে। পরে আসামিরা তেল মজুদের বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হলে পুলিশ তাৎক্ষণিকভাবে লরি ট্রাকসহ বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করে এবং ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেন যে, অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করছিলেন। এ ঘটনায় জড়িত আরও ২ জন আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: মোঃ আলী হোসেন (৫৩), লরি ট্রাক চালক, পিতা-মৃত বদর উদ্দিন, সাং- দৌলতদিয়াড় মাঝেরপাড়া; মোঃ মোজাম হোসেন (৪৫), লরি ট্রাক হেলপার, পিতা-মৃত আবু হোসেন, সাং- দৌলতদিয়াড় মাঝেরপাড়া; মোঃ রাহেন আলী (২৮), লরি ট্রাক হেলপার, পিতা-মোঃ সানোয়ার হোসেন, সাং- পীরপুর মাঝেরপাড়া, সর্ব থানা- চুয়াডাঙ্গা সদর; এবং মোঃ টিটন আলী (৩৭), ব্যারেলে তেল গ্রহীতা, পিতা-মোঃ শামসুল ইসলাম, সাং- কয়রাডাঙ্গা (খাদেমপুর মোড়), থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর