ভাওয়াল মির্জাপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা; বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর জেলার সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় অবস্থিত দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে ভাওয়াল মির্জাপুর এলাকায় অবস্থিত (১) মেসার্স বি এন বি ব্রিকস এবং (২) মেসার্স ত্রিপল এম নামক দুইটি ইটভাটাকে পরিবেশগত বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রতিটি থেকে ৭ লাখ টাকা করে মোট ১৪ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আরেফিন বাদল এবং পরিদর্শক মোঃ রকিবুল হাসান। এছাড়াও বাংলাদেশ পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের এনফোর্সমেন্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫