• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীর কাফরুলে র‍্যাবের বিশেষ অভিযান : প্রায় ৭০ লাখ টাকার বিপুল মদ ও বিয়ারসহ আটক-১ দর্শনায় শিক্ষার্থীদের সচেতনতা সভা : স্মার্টফোন আসক্তি ও মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার মাদক কারবারিদের হামলার প্রতিবাদে টঙ্গীতে গণসমাবেশ : মাদক সিন্ডিকেট নির্মূলে রাজপথে থাকার ঘোষণা ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল বখতিয়ারের : আলমডাঙ্গা ইউএনও অফিসে হৃদয়বিদারক মৃত্যু, জনদুর্ভোগ নিয়ে প্রশ্ন জীবননগরে ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ : আটক-২ গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই ইটভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা দর্শনা বালিকা বিদ্যালয়ে শহীদ মিনারের অবমাননা, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে এলাকায় তীব্র প্রতিক্রিয়া ফুয়েল কার্ড সংগ্রহে চুয়াডাঙ্গায় তীব্র ভিড়, লাইনে মারামারি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুদচক্রে অভিযান : লরি জব্দ, ৪ জন গ্রেফতার, পালাতক-২ পূবাইলে ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামি লালমনিরহাটে গ্রেফতার

মাদক কারবারিদের হামলার প্রতিবাদে টঙ্গীতে গণসমাবেশ : মাদক সিন্ডিকেট নির্মূলে রাজপথে থাকার ঘোষণা

grambarta / ৩৯ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

জাহাঙ্গীর আলম,নিজস্ব প্রতিবেদক  : গাজীপুর মহানগরীর টঙ্গীতে মাদক সিন্ডিকেট নির্মূল ও স্বেচ্ছাসেবীদের ওপর হামলার প্রতিবাদে গণআন্দোলন ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত টঙ্গী পূর্ব থানাধীন শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘বাংলাদেশ ইয়ুথ রেভুলেশন’ নামক সংগঠনের ব্যানারে আয়োজিত এ সমাবেশের মূল লক্ষ্য ছিল টঙ্গী মাজার বস্তি কেন্দ্রিক মাদক সিন্ডিকেট নির্মূল করা, জনমত সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ফাহাদ ইসলাম ফুহাদ, কেন্দ্রীয় মুখপাত্র মোঃ সাকিবুর রহমান, টঙ্গী পূর্ব থানা আহ্বায়ক মাহমুদুর রহমান রিফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী শেখ সাদী, সদস্য সচিব রাজু ইসলাম দিপু এবং মুখপাত্র হযরত আলী দিপু প্রমুখ। সমাবেশে বক্তারা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, সমাজে মাদক ও সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিতে হবে এবং মাদকসেবী ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে জেলহাজতে প্রেরণ করতে হবে। একই সঙ্গে সমাজসেবামূলক কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। বক্তারা হামলা ও নির্যাতনের বিচার দাবি করে ভবিষ্যতেও রাজপথে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, গত শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় মাদক কারবারিদের হামলায় বাংলাদেশ ইয়ুথ রেভুলেশনের অন্তত ১০ জন স্বেচ্ছাসেবী আহত হন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মূলত ওই হামলার ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতেই আজকের এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর